07 / 09 / 2026, 08:52 am

*আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৬ দূতাবাস বন্ধ থাকবে (📎 নোটিশ কপি.pdf)* The Embassy will remain closed on 04 September 2026 (📎 Notice Copy.pdf)* *২০২৬ সালের ছুটির তালিকা 📎 এখানে ক্লিক করুন.pdf* Holiday List for the year 2026📎 Click Here.pdf* *দূতাবাসের সকল সেবা গ্রহণের জন্য পূর্বে এপয়েন্টমেন্ট গ্রহণ করা আবশ্যক। এপয়েন্টমেন্ট শুধুমাত্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত লিংকের মাধ্যমে গ্রহণ করতে হবে* *All services of the Embassy shall strictly require prior appointment through the designated link available on the Embassy’s official website* *Email for E-passport, Visa, NVR, Certificates & other Consular related Affairs: consular.berlin@mofa.gov.bd For Birth Registration Issues: br.berlin@mofa.gov.bd

This content was last updated on: Wednesday, April 15, 2026 at 01:49 PM

বাংলাদেশ দূতাবাস বার্লিনে বাংলাদেশী নাগরিকদের জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তির ধাপ সমূহ

Content: Pages

বাংলাদেশ দূতাবাস বার্লিনে বাংলাদেশী নাগরিকদের জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তির ধাপ সমূহ

প্রাথমিক তথ্যাবলীঃ


১। নিম্নোক্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুনঃ https://bdris.gov.bd/br/application

২। সফলভাবে আবেদন সম্পন্ন হবার পর পিডিএফ ফাইল টি সংরক্ষণ করুন।

৩। আবেদনকারী হিসেবে সশরীরে দূতাবাসে এসে অনলাইনে পূরণকৃত জন্মনিবন্ধন আবেদনের পিডিএফ-এর প্রিন্ট কপি, নিচে বর্ণিত কাগজ পত্র, ব্যাংক ট্রান্সফারের কপি, প্রাপকের ঠিকানা ও ফোন নম্বর সহ দূতাবাসে জমা দিন। পোস্টাল সার্ভিসে জন্ম নিবন্ধন সনদ ডেলিভারি পেতে ৫ ইউরো মূল্যের পোস্টাল স্ট্যাম্প (চেক রিপাবলিকের ক্ষেত্রে ১০ ইউরো মূল্যের পোস্টাল স্ট্যাম্প) যুক্ত একটি এনভেলপ দিতে হবে।

অথবা,

ডাক/পোস্টাল সার্ভিসের মাধ্যমে অনলাইনে পূরণকৃত জন্মনিবন্ধন আবেদনের পিডিএফ-এর প্রিন্ট কপি, নিচে বর্ণিত কাগজ পত্র, ব্যাংক ট্রান্সফারের কপি, প্রাপকের ঠিকানা ও ফোন নম্বর সহ দূতাবাসে জমা দিন। পোস্টাল সার্ভিসে জন্ম নিবন্ধন সনদ ডেলিভারি পেতে ৫ ইউরো মূল্যের পোস্টাল স্ট্যাম্প (চেক রিপাবলিকের ক্ষেত্রে ১০ ইউরো মূল্যের পোস্টাল স্ট্যাম্প) যুক্ত একটি এনভেলপ দিতে হবে।

দূতাবাসের ঠিকানাঃ

Embassy of Bangladesh
Kaiserin-Augusta-Allee 111
10553 Berlin, Germany


অনলাইনে জন্মনিবন্ধনের আবেদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ

১। জার্মানি অথবা চেক রিপাবলিক অথবা কসোভো’র চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদ/ডকুমেন্ট/ জন্মনিবন্ধন সনদ।**

২। পিতা/মাতা/পিতামহ/পিতামহীর বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশী পাসপোর্ট-এর কপি।

৩। বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যাংক একাউন্টে টাকা জমা দেয়ার প্রমাণক (ব্যাংক ট্রান্সফার কপি)।

**বিশেষ ক্ষেত্রঃ যদি আবেদনকারীর পক্ষে জার্মানি অথবা চেক রিপাবলিক অথবা কসোভো’র চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদ/ডকুমেন্ট/ জন্মনিবন্ধন সনদ প্রদান সম্ভব না হয় [যেমনঃ আবেদনকারী বাংলাদেশে জন্মগ্রহণ করেছে], সেক্ষেত্রে জন্ম তারিখ উল্লেখ আছে এমন সনদ যেমন- এসএসসি পরীক্ষার সনদ/ আবেদনকারীর বাংলাদেশী পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/ স্থানীয় রেসিডেন্স পারমিট অথবা পাসপোর্ট -এর অনুলিপি জমা প্রদান করবেন।


জন্ম নিবন্ধন ফিঃ

০১ (এক) ইউরো দূতাবাসের ব্যাংক একাউন্টে জমা প্রদান করুন এবং ব্যাংক ট্রান্সফারের কপি সংগ্রহে রাখুন।

দূতাবাসের ব্যাংক একাউন্ট-এর বিবরণঃ

Name of the Account: Embassy of Bangladesh

Bank Name: Deutsche Bank

Account No. : 233 27 73

IBAN: DE 80 1007 0000 0233 2773 00

BIC (swift-code): DEUTDEBBXXX


বিঃদ্রঃ ফি বাবদ প্রদেয় ০১ (এক) ইউরো ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের সময় রেফারেন্স হিসেবে Birth Registration কথাটি অবশ্যই উল্লেখ করুন।

** উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া শুরুর পূর্বে বর্ণিত সংযুক্তিগুলো 100KB সাইজের মধ্যে রূপান্তর করুন যা পরবর্তীতে আবেদন প্রক্রিয়ায় প্রয়োজন হবে।


জন্ম নিবন্ধন সনদ/ সার্টিফিকেট প্রদানের সময়সীমাঃ

উল্লেখ্য, সঠিকভাবে আবেদন সম্পন্ন হবার পর জন্ম নিবন্ধন সনদ/ সার্টিফিকেট প্রস্তুত করতে সাধারণত ৩-৫ কর্মদিবস সময় প্রয়োজন।


জন্মনিবন্ধন সনদ পুনর্মুদ্রণ (Reprint):

০১ (এক) ইউরো দূতাবাসের ব্যাংক একাউন্টে জমা প্রদান করুন এবং ব্যাংক ট্রান্সফারের কপি সংগ্রহে রাখুন। পোস্টাল সার্ভিসে জন্ম নিবন্ধন সনদ ডেলিভারি পেতে ৫ ইউরো মূল্যের পোস্টাল স্ট্যাম্প (চেক রিপাবলিকের ক্ষেত্রে ১০ ইউরো মূল্যের পোস্টাল স্ট্যাম্প) যুক্ত একটি এনভেলপ দিতে হবে

দূতাবাসের ব্যাংক একাউন্ট-এর বিবরণঃ

Name of the Account: Embassy of Bangladesh

Bank Name: Deutsche Bank

Account No. : 233 27 73

IBAN: DE 80 1007 0000 0233 2773 00

BIC (swift-code): DEUTDEBBXXX

জন্ম নিবন্ধন সনদ/ সার্টিফিকেট সংক্রান্ত যোগাযোগের প্রয়োজনে ইমেইল করুনঃ br.berlin@mofa.gov.bd

Accessibility

Download Screen Reader